পহেলা বৈশাখে বিশেষ কনসার্ট আয়োজন করছে কোক স্টুডিও বাংলা

বাংলা নববর্ষকে বরণ করে নিতে জমকালো গানের আয়োজন করেছে আন্তর্জাতিক সঙ্গীত উদ্যোগ কোক স্টুডিও বাংলার। পহেলা বৈশাখ উপলক্ষে দেশীয় ঐতিহ্য ও বাঙালিয়ানা গানের সুরে সাজানো এই কনসার্টে অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান সংগীতশিল্পীরা।

রোববার (১২ এপ্রিল) রাতে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। একটি পোস্টারের মাধ্যমে জানানো হয়েছে, ঢাকার ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসবে এই বিশেষ সংগীত আয়োজন।

পোস্টার অনুযায়ী, আগামী পহেলা বৈশাখ ১৪ এপ্রিল বিকেল ৩টা থেকে শুরু হবে এই কনসার্ট। আয়োজকদের আহ্বান—ঢাক-ঢোলের তালে সবাইকে একসঙ্গে বৈশাখ উদ্‌যাপনে অংশ নিতে।

ধারণা করা হচ্ছে, এটি একটি উন্মুক্ত কনসার্ট, যেখানে সবার জন্য প্রবেশের সুযোগ থাকতে পারে। জনপ্রিয় ও নতুন প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় এবারের বৈশাখ উদ্‌যাপন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *