চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে ১০ দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান সফলভাবে সম্পন্ন করে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী।

- প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। ছবি: নাসা
তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করে।
মিশনের কমান্ডার ওয়াইজম্যান জানান, যাত্রাটি ছিল অসাধারণ এবং চার নভোচারীই সুস্থ ও স্থিতিশীল আছেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে অবতরণের পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। উদ্ধার শেষে নভোচারীদের মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’-তে নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল কেপ ক্যানাভেরাল থেকে শক্তিশালী এসএলএস রকেটের মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করে আর্টেমিস-২। অ্যাপোলো যুগের পর এই প্রথম কোনো মানববাহী মহাকাশযান চাঁদের অভিমুখে যাত্রা করে।
এই অভিযানটি ছিল নাসার ভবিষ্যৎ চন্দ্র মিশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর লক্ষ্যে কাজ করছে নাসা।
এদিকে নভোচারীদের সফল প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়েছেন টাম্প। তিনি তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও মহাকাশ অভিযানের আশাবাদ ব্যক্ত করেছেন।














Leave a Reply