‘ 7 Collage News’ পেইজের বিরুদ্ধে; ঢাকা কলেজের শিক্ষার্থীর থানায় অভিযোগ।

ঢাকা, ১৮ জুন ২০২৬: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে আয়োজকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্ক নতুন মোড় নিয়েছে। উদীয়মান ব্যান্ড দল ‘রোধ’-এর পক্ষ থেকে অনুষ্ঠান শেষে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উত্থাপনের পর এবার পাল্টা বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক কেফায়েত হোসেন।


কেফায়েত হোসেনের ভাষ্যমতে, ব্যান্ড দল ‘রোধ’-কে দীর্ঘ এক মাস ধরে যোগাযোগ ও বিভিন্ন ব্যক্তির সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, এটি কোনো পেইড (পারিশ্রমিকভিত্তিক) প্রোগ্রাম ছিল না এবং ব্যান্ডের সঙ্গে অর্থ প্রদানের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
এ বিষয়ে তিনি বলেন, “টানা এক মাস ঘুরাঘুরি করার পর এবং অনেকের মাধ্যমে অনুরোধ করার পর উদীয়মান ব্যান্ড দল ‘রোধ’-কে স্লট দেওয়া হয়েছে। এটি কোনো পেইড প্রোগ্রাম ছিল না।”


এদিকে অভিযোগের প্রেক্ষিতে কেফায়েত হোসেন নিটোরকেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। জিডির কপিতে উল্লেখ করা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগকে তিনি মিথ্যা ও মানহানিকর দাবি করছেন।
কেফায়েত হোসেন আরও জানান,


“আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে সংশ্লিষ্ট ফেসবুক পেজে পোস্ট না করা হলে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন যে, বিষয়টি নিয়ে কিছু ব্যক্তি ও পেজ অতিরঞ্জিত প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
“বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি বন্ধ না হলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগে ‘রোধ’ ব্যান্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয় যে, নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান শেষে প্রতিশ্রুত অর্থ প্রদান করা হয়নি। পাশাপাশি অনুষ্ঠান ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও আনা হয়।
বর্তমানে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ চলমান রয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


প্রতিবেদক:
মোঃ নুর নবী
নিউজ কাস্ট টেলিভিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *