রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঈদের এই কেন্দ্রীয় জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ইতোমধ্যে জামাতকে ঘিরে সার্বিক প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
মুসল্লিদের সুবিধার্থে অজু, বিশুদ্ধ পানি, মেডিকেল সেবা ও স্যানিটেশনের বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।














Leave a Reply