আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাপে পড়েছে ইসরায়েল। গাজায় চলমান হামলা ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে এবার জাতিসংঘের বিশেষ “কালো তালিকায়” রাখা হয়েছে দেশটির নাম।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে অসংখ্য শিশু নিহত ও আহত হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। এসব কারণেই ইসরায়েলকে নজরদারির তালিকাভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সংকট দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা আত্মরক্ষার অংশ হিসেবেই অভিযান পরিচালনা করছে। দেশটির দাবি, হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। পাশাপাশি গাজা পরিস্থিতি নিয়ে নতুন করে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে।














Leave a Reply