“ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা” — এই প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি। নামাজ শেষে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদলের এই নেতা।
এসময় মমিনুল ইসলাম জিসান বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ ছড়িয়ে পড়ে। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত মুসল্লিরা।














Leave a Reply