সাতক্ষীরা সীমান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় বিএসএফের পক্ষ থেকে কিছু মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই সীমান্ত এলাকায় সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ মে) বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকেই সীমান্তজুড়ে অতিরিক্ত টহল ও নজরদারি চালানো হচ্ছে। বিজিবির কড়া অবস্থানের কারণে রাতের পর আর কোনো ধরনের অগ্রসর হওয়ার চেষ্টা দেখা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তের যেকোনো অংশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে— এমন আশঙ্কায় বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, উত্তর ২৪ পরগণার হাকিমপুর সীমান্ত এলাকায় একটি শেল্টার হোমে বহু মানুষকে রাখা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত সেখানে প্রায় ১৮০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে। এর মধ্যে নতুন করে আরও কয়েকজনকে সেখানে আনা হয়েছে বলেও তথ্য মিলেছে।
— প্রতিবেদক: মোঃ রাসেল, ঢাকা কলেজ।














Leave a Reply