আজ রোজ রোববার, সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর থেকেই ঢাকায় নেমে এসেছিল ভারি বৃষ্টিপাত। যার ফলে ঢাকার বিভিন্ন জায়গায় রাস্তা ঘাট হাঁটু পরিমান পানি দেখা গিয়েছে। এছাড়া ঢাকার মিরপুর সড়ক, বেগম রোকেয়া সড়ক বীর উত্তম রফিকুল ইসলাম সড়ক, আউটার সার্কুলার সড়ক এবং ঢাকার আরও অনেক সড়কে পানি উঠায় যানবাহন চলাচল ব্যহত হয়। যার ফলে সড়কগুলোতে দেখা যায় যানজট এতে যাত্রিরা ভোগান্তিতে পড়ে। তাছাড়া ঢাকার নিউ মার্কেটের রাস্তায় পানি উঠার কারণে ক্রেতারা পড়েছে দুর্ভোগে এবং ফুটপাতে থাকা দোকানগুলোর অর্ধাংশ পানির নিচে চলে যায়। এছাড়াও মিরপুর, কলাবাগান,মুগদা,রাজারবাগ,আজিমপুর, মোহাম্মদপুর,মগবাজার এবং ঢাকার বিভিন্ন জায়গায় আবাসিক এলাকার রাস্তাঘাটে পানি উঠার কারণে সাধারণ জনগণ বিপাকে পড়েছে।

রাস্তা ঘাট পানিতে ভেসে যাওয়ার আসল কারণ জানা যায়, এটি মূলত পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এবং রাস্তার পাশে ড্রেনগুলোতে থাকা বর্জ্য উত্তোলন না করার ফলে পানি নামতে বাঁধাপ্রাপ্ত হয়। ফলে রাস্তা ঘাট পানিতে ভেসে যায় এবং জন দুর্ভোগ সৃষ্টি হয়।
প্রতিবেদক
জুবায়ের হোসেন তাসিন
তেজগাঁও কলেজ।














Leave a Reply